শিরোনাম
৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগেরহাটে প্রথমবারের মত স্মার্ট️ কর্ম️সংস্থান মেলা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাগেরহাটে প্রথমবারের মত স্মার্ট️ কর্ম️সংস্থান মেলা
স্মার্ট️ কর্ম️সংস্থান মেলা ২০২৩

বাগেরহাটে প্রমবারেরমত স্মার্ট️ কর্ম️সংস্থান মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১০ টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট–দুই আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। মেলায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের উর্দ্ধোতন কর্ম️কর্তারা উপস্থিত থাকেন। মেলায় তথ্য প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ তরুনীরা দেশের প্রথম সারির তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে পছন্দমত আবেদন, তাৎক্ষনিক ইন্টারভিউ এবং যাচাই বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারণা, সেমিনার ও আলোচনায় অংশ নিতে পারবেন।

কর্ম️সংস্থানের পিছনে নয় বরং প্রার্থীর দোরগোড়ায় কর্ম️সংস্থানের উপস্থিতির এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ন️ অবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ও অনলাইন সেক্টরের বিভিন্ন বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তারা সরাসরি এই মেলার মাধ্যমে কাঙ্খিত প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। সেই খাতে ই–কমার্স️, ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে ক্যারিয়ার গড়ার সঠিক পরামর্শ️ পাবে এই মেলার মাধ্যমে। এক কথায় বললে এই মেলা বাগেরহাটের বেকারত্ব নিরসনে একটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যূথী/দীপ্ত সংবাদ