শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু
ট্রাক দুর্ঘটনা

বাগেরহাটের ফকিরহাটে বালুভর্তি ট্রাককে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়। সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে দ্রুতগতির মাছবোঝাই ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাককে সজোরে ধাক্কা মারলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে চালকের দুই সহযোগীর মৃত্যু হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে বালুভর্তি ট্রাকটি থামিয়ে মেরামতের কাজ করছিলেন চালক। পেছন থেকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অন্য ট্রাকের দুই সহকারী ঘটনাস্থলেই মারা যান।

মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

অনু/দীপ্ত সংবাদ