শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বিনোদন

বাগদান ভাঙল নুসরাত ফারিয়ার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাগদান ভাঙল নুসরাত ফারিয়ার

হবু বরের সঙ্গে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কবে ঘর বাঁধবেন– এতদিন এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু হুট করেই ফারিয়া দিলেন ভাঙনের খবর! বাগদান ভেঙে গেছে এই তারকার।

২০২০ সালের ২১ মার্চ পারিবারিক আয়োজনে দীর্ঘদিনের বন্ধু রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া। দুজনের ছবি প্রকাশ করে ঘটা করে সে খবর ফেসবুকে জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। ওই বছরের ডিসেম্বরে তাদের বিয়ে করার কথা থাকলেও মাঝে কেটে যায় দুই বছর!

এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে ফারিয়া জানান, ‘আমার বিয়ে আর হবে না, করছি না। ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না! জোর করে বিয়ে, বাচ্চা—এসবের দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকি না।’

বিয়ে ভাঙার কারণ প্রসঙ্গে ‘আশিকি‘খ্যাত নায়িকা বলেন, ‘জীবনে ওঠা–নামা থাকবেই। আমাদের ভেতরে কোনো সমস্যা বা দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন‘ সিনেমায়। সুন্দরবনকে দস্যুমক্ত করার জন্য র‌্যাবের যে দুঃসাহসিক অভিযানের ঘটনা নিয়ে নির্মিত এটি।