দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাভিশনের পরিচালক আজিজুল হক আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাভিশনের পরিচালক আজিজুল হক আর নেই

বাংলাভিশনের পরিচালক মো. আজিজুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মৃত্যুকালে আজিজুল হক বাবা–মা, স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, ভাই–বোন ও আত্মীয়–স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।