দীপ্ত নিউজ
ধর্ম

বাংলাদেশে রোজা শুরু কবে, জানা যাবে শনিবার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে রোজা শুরু কবে, জানা যাবে শনিবার

পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে।

ওইদিন সন্ধ্যা ছয়টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর : ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২,০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর: ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।