শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধু অথবা বঙ্গবন্ধু কন্যার হাত দিয়ে: পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধু অথবা বঙ্গবন্ধু কন্যার হাত দিয়ে: পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের যত কিছু উন্নয়ন অগ্রযাত্রা বঙ্গবন্ধু অথবা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত দিয়ে এসেছে, আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। অন্য কোন দল বা অন্য কোন নেতা বাংলাদেশের উল্লেখযোগ্য কোন উন্নয়ন তো করেইনি বরঞ্চ বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। অন্য কোন নেতা কিংবা অন্য কোন রাজনৈতিক দল কেন আমাদের মায়েদের জন্য বোনদের জন্য একটা কোন ভালো উদ্যোগ গ্রহণ করল না ?

শনিবার (১৩ মে) সকাল ১০টায় পিরোজপুরের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একথা বলেন।

এ সময় মন্ত্রী আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সারা বাংলাদেশে ৩৯ টি হাইটেক পার্ক, ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং ইকো ভিশেন সেন্টার, ৫৫৫ টি জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন। যাতে করে আমাদের তরুণ তরুণীরা নিজেরা উদ্যোক্তা হওয়ার সাহস এবং ঝুঁকি নিতে পারে এবং আমাদের তরুণ তরুণীরা ঢাকা মুখি না হয়, বিদেশ মুখী না হয়। যার যার জেলা উপজেলায় বসে প্রশিক্ষণ নিয়ে প্রযুক্তির কল্যাণে নিজেরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের পরিচালক প্রনব কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক এস এ এম রফিকুন্নবী, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা সহমান হ্যাপি, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কানাইলাল বিশ্বাসসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্ধ। অনুষ্ঠান শেষে ১৫ জন স্মার্ট নারী উদ্যোক্তদের ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

এফএম/দীপ্ত সংবাদ