বাংলাদেশে ফেলে যাওয়া বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ফেলে যাওয়া দুইটি শটগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি)

বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার কিছু সময় পরে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের ফেলে যাওয়া শটগান ও ওয়াকিটকি ফেরত দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল বিকেলে হাতিবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় খেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে ওই কৃষকদের মারধর করেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান বিএসএফ সদস্যরা।

বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। পরে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলে অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেয় বিজিবি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More