শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত: জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশে নির্বাচন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত: জাপান
প্রতীকী ছবি

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব কোবায়শি মাকি বলেছেন, জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের পর্যবেক্ষণ মতে বাংলাদেশে নির্বাচন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হয়েছে।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘জাপান আশা করে যে তাদের অন্যতম কৌশলগত অংশীদার বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে তার উন্নয়ন প্রচেষ্টায় আরও অগ্রগতি করবে।’

এতে আরও বলা হয়, জাপান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এবং দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে চায়। প্রেস সচিব বলেন, জাপান স্বাগত জানায় যে সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে যদিও সাধারণ নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়, ‘অন্যদিকে, আমরা দুঃখ প্রকাশ করছি যে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী প্রক্রিয়ায় হতাহতের ঘটনাসহ সহিংসতার ঘটনা ঘটেছে।’

বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় জাপানি দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাইরের একজন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাপানের একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন বাংলাদেশে সরেজমিন নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।