শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

বাংলাদেশে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো ব্যাচেলর পয়েন্টের সাথে বিশেষ অংশীদারিত্বে গত ৩০ অক্টোবর দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো, বলে জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। এই মাইলফলক উদযাপনে এবার শোটির বহুল প্রতীক্ষিত ‘বছরের সবচেয়ে বড় বাচেলর ট্রিপ’ স্পেশাল এপিসোডের আরও আনন্দ–হাসি, পাগলামি ও অবিস্মরণীয় মুহূর্তের সঙ্গী হতে যাচ্ছে অপো এ৬ প্রো।

অপো এ৬ প্রো এর আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি মোড ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিশ্চিত করে। এর সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘ সময় ধরে চালু থাকতে সহায়তা করে, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং যেকোনো সময় দ্রুত চার্জ করতে সক্ষম। ভ্রমণকারীরা এর রিভার্স চার্জিংয়ের মাধ্যমে ব্যাটারির সক্ষমতা শেয়ার করতে পারেন। এর উন্নত সুপারকুল ভিসি সিস্টেম ডিভাইসটিকে ঠান্ডা রাখে।

অপো এ৬ প্রো–এর বেজেল–লেস আলট্রা ব্রাইট অ্যামোলেড স্ক্রিন ম্যাপ, বিনোদন ও ছবি দেখার সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে, এর কালারওএস ১৫ মাল্টিটাস্কিংকে সহজ ও সুনির্দিষ্ট করে তোলে। ফ্ল্যাগশিপ–লেভেলের এআই ইমেজিং ও এআই নেটওয়ার্কস পরিষ্কার ছবি ধারণ ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে; পাশাপাশি, এআই এডিটর ২.০ ব্যবহারকারীদের ট্র্যাভেল মেমোরি ইনস্ট্যান্ট সম্পাদনা করার সুযোগ করে দেয়। এআই লিঙ্কবুস্ট ৩.০ আরও উন্নত নেটওয়ার্ক সক্ষমতা নিশ্চিত করে, ভ্রমণকারীদের দূরের বা ভিড়যুক্ত স্থানেও একইরকম সংযুক্ত রাখে।

রোজউড রেড ও স্টেলার ব্লু এই দুইটি অনন্য রঙে অপো এ৬ প্রো (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) নিয়ে আসা হচ্ছে মাত্র ৩৪,৯৯০ টাকায়। ক্রেতারা এখন দেশের সকল অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত আউটলেট ও অনলাইন শপগুলো থেকে প্রি–অর্ডার করতে পারবেন এবং অপোর এক্সক্লুসিভ গিফট ও অফার উপভোগ করার সুযোগ পাবেন।

ডিভাইসটিকে সহজলভ্য করতে কার্ডলেস ইজি ইএমআই এবং ০% সুদে ১২ মাস পর্যন্ত ব্যাংক ইএমআই সহ নমনীয় পেমেন্ট অপশন প্রদান করেছে টপপে। ফ্লিপারের মাধ্যমে একটি এক্সচেঞ্জ অফারে রয়েছে আরও ২,০০০ টাকা ডিসকাউন্ট।