শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

বাংলাদেশে ইতিহাসের সুন্দরতম নির্বাচন হতে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে ইতিহাসের সুন্দরতম নির্বাচন হতে যাচ্ছে: প্রধান উপদেষ্টা
লন্ডনে চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বুধবার (১১ জুন) লন্ডনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি; যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “তরুণরা কেবল একটি নতুন সরকার নির্বাচনের জন্য রক্ত দেয়নি, তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আন্দোলন করেছে।”

সংস্কারের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, “নতুন বাংলাদেশ তৈরির জন্য আমরা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের মধ্যে ঐকমত্য তৈরি করা।”

ড. ইউনূস বলেন, “আমরা একটি জাতীয় সনদের জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে ‘জুলাই সনদ’ হিসেবে উপস্থাপন করা হবে।”