শ্রীলঙ্কা সরকারের হস্তক্ষেপে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রশাসনে আমূল পরিবর্তন এসেছে। বোর্ড প্রশাসনের পরিবর্তনের সঙ্গে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে ক্রিকেটারদের চুক্তিতেও।
নতুন পরিকল্পনা অনুযায়ী, শ্রীলঙ্কার ক্রিকেটাররা বাংলাদেশের মতো দলগুলোকে হারালে আর বোনাস পাবেন না। বরং হেরে গেলে শাস্তির মুখে পড়তে হবে। এই কঠোর নিয়মগুলো শ্রীলঙ্কা ক্রিকেট আরোপ করতে যাচ্ছে।
আগে খেলোয়াড়রা আইসিসি র্যাংকিংয়ের ১ থেকে ৯ নম্বর দলগুলোকে হারালেই বোনাস পেতেন। কিন্তু এখন শ্রীলঙ্কার খেলোয়াড়দের বোনাস দেওয়া হবে শুধু শীর্ষ চারটি র্যাংকিংধারী দলের বিপক্ষে জিতলে। শুধু একটি ম্যাচ জেতাই যথেষ্ট হবে না।
পুরস্কার পদ্ধতিতেও পরিবর্তন আসছে। বড় দলগুলোকে হারাতে পারলে বড় বোনাস, বিশেষ করে অ্যাওয়ে সিরিজে। আর যদি ঘরের মাঠে জেতে, তাহলে হোম অ্যাডভান্টেজের কারণে বোনাসের অঙ্ক কিছুটা কম হবে। অন্যদিকে সিরিজ হারলে খেলোয়াড়দের গুনতে হবে জরিমানা।
শ্রীলঙ্কান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবনা শিগগিরই খেলোয়াড়দের সামনে উপস্থাপন করা হবে।
বোনাস কাঠামো
টেস্ট ক্রিকেট (অ্যাওয়ে সিরিজ জয়):
১ নম্বর দলকে হারালে ১৫০,০০০ ডলার
২ নম্বর দলকে হারালে ১ লাখ ডলার
তিন নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার
চার নম্বর দলকে হারালে ৬০ হাজার ডলার
টেস্ট ক্রিকেট (হোম সিরিজ জয়)
এক নম্বর দলকে হারালে ১ লাখ ডলার
২ নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার
৩ নম্বর দলকে হারালে ৫০ হাজার ডলার
৪ নম্বর দলকে হারালে ২৫ হাজার ডলার
ওয়ানডে সিরিজ জয়: র্যাংকিং ও হোম/অ্যাওয়ের ওপর নির্ভর করবে বোনাস, প্রতিপক্ষের মাঠে জিতলে পুরস্কার বেশি।
টি–টোয়েন্টি সিরিজ জয়: হোম ও অ্যাওয়ে দুটি সিরিজের জন্য একই বোনাস, ওয়ানডে অ্যাওয়ে সিরিজ জয়ের সমান।