বাংলাদেশের প্রশংসায় আকরাম-বিশপ-অশ্বিনরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ডারউইন টেস্টের চারদিন ব্যাটবল হাতে অসাধারণ পারফরমেন্সে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। তাই বাংলাদেশকে প্রশংসা ভাসাচ্ছেন বিশ্বের সাবেক ক্রিকেটাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরিতে ৪২৬ রান করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের বড় লিড পায় টাইগাররা।

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনে লড়াকু সেঞ্চুরি সত্বেও ২৮৪ রানে গুটিয়ে যায় অসিরা। এতে ম্যাচ জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ১০৪ রান করেন গ্রিন।

৫৭ রান তাড়া করতে নেমে ৮৬ বল খেলে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। ৯ উইকেটে জয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে টাইগাররা। সিরিজের শেষ অন্তত ড্র করতে পারলে অসিদের বিপক্ষে সিরিজ জয়ের নতুন ইতিহাসের জন্ম দেবে বাংলাদেশ।

তবে প্রথম টেস্টে বাংলাদেশের অসাধারন পারফরমেন্সে প্রশংসায় মুখর বিশ্বের সাবেক ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এক মহাকাব্যিক জয়। এই জয় বুঝিয়ে দেয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার কোথায়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জয়ের নায়ক হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে ১০১ রানের ইনিংসে বাংলাদেশের জয়ে অবদান রেখেছেন তানজিদও। তাই হাসান ও তানজিদের প্রশংসা করেছেন আকরাম, ‘মাঠে সবাই নিজের সেরাটা দিয়েছে। এরমধ্যে তানজিদ ও হাসানের কথা বলতে হয়। তানজিদ দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে। হাসানের বোলিং দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। সে চমৎকার লাইনলান্থে বল করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে দেশের মানুষদের জন্য অনেক বড় অর্জন বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং সে দেশের মানুষের জন্য এটি এক অবিস্মরণীয় মুহূর্ত।’

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ অশ্বিন লিখেছেন, ‘বাংলাদেশের এটি একটি দুর্দান্ত পারফরমেন্স। এটি নির্ধারিত টেস্ট সেন্টারের গুরুত্ব আবারও মনে করিয়ে দিল। ডারউইনের কন্ডিশন অস্ট্রেলিয়ানদের চমকে দিয়েছে।’

ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো ও প্রথম জয় বাংলাদেশের ক্রিকেটের এক বিশাল ঐতিহাসিক মুহূর্ত।’ শ্রীলংকার সাবেক ব্যাটার রাসেল আর্নল্ড বলেছেন, ‘এই অর্জনকে মহাকাব্যিক ও অবিশ্বাস্য এক পারফরমেন্স বলা যায়।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More