শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান

সিরিজের একমাত্র টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন বাংলাদেশের দরকার ৭ উইকেট এবং আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান।

উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে জয়ের জন্য ৪৭৯ রানের লক্ষ্য পায় আফগানিস্তান। জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছে আফগানরা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ এবং আফগানিস্তান ২৪০ রান করেছিল।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান করেছিল বাংলাদেশ। লিটন ৫ ও মিরাজ শূন্য রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের শুরুতে দু’বার জীবন পান লিটন। ১৪ ও ২৬ রানে আফগানিস্তান স্পিনার কাইস আহমেদের বলে ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি।

জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাননি লিটন। মিরাজকে নিয়ে বাংলাদেশের রানের চাকা ঘুড়িয়েছেন তিনি। ৬১ বলে হাফ-সেঞ্চুরি এবং ১১৪ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পান লিটন।

লিটনের সেঞ্চুরির আগের ওভারে ১১তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন মিরাজ। ব্যক্তিগত ৪৪ রানে আফগানিস্তান পেসার মোহাম্মদ সালিমের বলে ক্যাচ দিয়ে রক্ষা পেয়েছিলেন তিনি।

ইনিংসের ১০৬তম ওভারের দ্বিতীয় বলে সালিমের বলে আউট হন লিটন। তার আউটের পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ইনিংস ঘোষণার আগে ৭ উইকেটে ৩৭২ রান তুলে আফগানিস্তানকে ৪৭৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ।

১৪টি চারের সহায়তায় ১১৭ বলে ১০২ রান করেন লিটন। অন্যপ্রান্তে ৫ চারে ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন মিরাজ। সপ্তম উইকেটে ২০১ বলে ১৪৯ রানের জুটি গড়েন লিটন ও মিরাজ। এই ইনিংসে বাংলাদেশের হয়ে গতকাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮২ ও মুশফিকুর রহিম ৮১ রানে আউট হন।

আফগানিস্তানের জিয়া উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও সালিম ২টি করে উইকেট নেন।

৪৭৯ রানের জবাবে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার আব্দুল মালিককে ২ রানে বিদায় দেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন।

৪টি চারে মারমুখী মেজাজে ইনিংস শুরু করে ১৯ রানে থামেন তিন নম্বরে নাদা শহিদুল্লাহ। বাংলাদেশ পেসার হাসান মাহমুদের বলে উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দেন শহিদুল্লাহ।

২৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টায় সফল হন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অধিনায়ক রহমত শাহ। ২১৪ বলে ৮২ রান যোগ করে আফগানদের রান ১শ পার করেন আতাল-রহমত। ৫ চার ও ১ ছক্কায় ৫১ রান করা রহমতকে শিকার করে জুটি ভাঙ্গেন এবাদত।

রহমত ফেরার পর ৪৭ বলে অবিচ্ছিন্ন ২২ রান যোগ করে দিনের খেলা শেষ করেন আতাল ও হাসমতুল্লাহ শাহিদি। আতাল ৩৫ ও শাহিদি ১৯ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের এবাদত ২টি ও হাসান ১টি উইকেট নেন। বাকী তিন বোলার উইকেটের দেখা পাননি।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে) :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৪৬/১০, ৯২.৩ ওভার।

আফগানিস্তান প্রথম ইনিংস : ২৪০/১০, ৮৯.১ ওভার।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৩৭২/৭ ডি, ১০৫.২ ওভার (লিটন ১০২, শান্ত ৮২, মুশফিক ৮১, মিরাজ ৫২*, সালিম ২/৬৯)।

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস (টার্গেট- ৪৭৯) : ১৩২/৩ ডি, ৫০ ওভার (রহমত ৫১, আতাল ৩৫*, এবাদত ২/৩২)।