শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

‘বাঁচা-মরার লড়াইয়ে’ যেমন হতে পারে টাইগারদের একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘বাঁচা-মরার লড়াইয়ে’ যেমন হতে পারে টাইগারদের একাদশ

এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এই ম্যাচটিতে জয় না পেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে বাংলাদেশকে। জিতলে জিইয়ে থাকবে সুপার ফোরের আশা।

এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের আসরে হংকংয়ের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের পর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে এক পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদকে বসিয়ে তার বদলে আসেন শরিফুল ইসলাম। আজ আফগানিস্তানের ফিরতে পারেন তাসকিন। তাই একাদশ থেকে ছিটকে যেতে পারেন শরিফুল। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকবেন তাসকিন।

ব্যাটিং অর্ডারের প্রথম তিন পজিশনে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চার নাম্বারে আসতে পারে পরিবর্তন। তাওহিদ হৃদয়ের বিকল্প হিসেবে সাইফ হাসান বা নূরুল হাসান কে দেখা যেতে পারে। শেষ দিকে শামীম হোসেন ও জাকের আলী ভালো ফর্মে থাকায় তাদের জায়গা মোটামুটি নিশ্চিত। স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেন মেহেদী হাসান। বোলিং বিভাগে লেগ স্পিনে ভরসা রিশাদ হোসেন।

আজ রাত সাড়ে ৮টায় শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। আজকের ম্যাচে শুধু জিতলেই হবে না, রান রেটে এগিয়ে থাকা আফগানদের বড় ব্যবধানে হারাতে হবে টাইগারদের।

এমন সমীকরণে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে মরিয়া বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস জানান, জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না তারা। টাইগার কাপ্তান বলেন, ‘আমরা জানি এটি (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের জন্য বাঁচা–মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা উজার করে দেব।’

এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।