শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

বসন্ত উৎসবে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বসন্ত উৎসবে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বসন্ত উৎসব চলাকালে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন আহত হলেও তাঁদের নাম পরিচয় জানা যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের ছত্র ভঙ্গ করে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও পৌর শাখার সহসভাপতি মেহেদি হাসানের কর্মী সমর্থকরা হঠাৎ করেই লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে পর্যটকদের পদচারনায় মুখরিত কুয়াকাটা

জানতে চাইলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মুনিরুল ইসলাম জানান, সকাল থেকে বসন্ত উৎসব চলছিল। এসময় ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি জানান, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।

এ বিষয়ে গোমস্তাপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। বিশৃঙ্খলা এড়াতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।


তারেক / আল / দীপ্ত সংবাদ