শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশাল সিটি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে ৫৩৯৮০ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন তিনি।

সোমবার (১২ জুন) রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন।

কাউন্সিলর নির্বাচিত হলেন যারা–

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০টি সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয় লাভ করলেন:

১ নম্বর ওয়ার্ডে আউয়াল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডে মুন্না হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডে ফারুক মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ আবি, ৫ নম্বর ওয়ার্ডে কেফায়েত হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ডে জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে অ্যাড রফিকুল ইসলাম খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ৮ নম্বর ওয়ার্ডে সেলিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির লিঙ্কু, ১০ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদিন।

১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন রয়েল, ১৩ নম্বর ওয়ার্ডে মেহেদি পারভেজ খান আবির, ১৪ নম্বর ওয়ার্ডে শাকিল আহমেদ পলাশ, ১৫ নম্বর ওয়ার্ডে সামজিদুল কবির বাবু, ১৬ নম্বর ওয়ার্ডে সাহিন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ডে আক্তরুজ্জান হিরু, ১৮ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক মাসুম, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান বিপ্লব।

২১ নম্বর ওয়ার্ডে সাঈদ আহমেদ মান্না, ২২নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডে এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডে সুলতান মাহামুদ, ২৬ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির, ২৭ নম্বর ওয়ার্ডে মনির তালুকদার, ২৮ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির, ২৯ নম্বর ওয়ার্ডে ইমরান মোল্লা, ৩০নম্বর ওয়ার্ডে খায়রুল শাহিন।

এছাড়া সংরক্ষিত মহিলা হলেন, ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ডালিয়া পারভিন, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে আলম তাজ, ৭, ৮, ৯ ওয়ার্ডে কোহিনূর বেগম, ১০,১১,১২ আয়েশা তৌহিদ লুনা, ১৩,১৪,১৫ ওয়ার্ডে ইসরাত জাহান লাভলি , ১৬,১৭,১৮ মজিদা বোরহান, ১৯,২০,২১নম্বর ওয়ার্ডে শিলা আক্তার, ২২,২৩,২৭ ওয়ার্ডে রেশমি বেগম, ২৪,২৫,২৬ ওয়ার্ডে সেলিনা আক্তার, ২৮,২৯,৩০নম্বর ওয়ার্ডে রাশিদা পারভিন।

এবারে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়াই করেছেন ১১৬ জন এছাড়া সংরক্ষিত ১০টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী।

মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নির্বাচিত হয়েছেন।

 

আফ/দীপ্ত নিউজ