শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে ২৪ ঘন্টায় ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালে ২৪ ঘন্টায় ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

 

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

জানাগেছে, এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া ৭ হাজার ২৫৬ রোগীর মধ্যে ১২২ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটলো।

মৃত ব্যাক্তিরা হলেন, বরিশাল গৌরনদী উপজেলার সরিকল এলাকার ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০), ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া (১৩)।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসায় সুস্থতা লাভ করায় ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন।

বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

এসএ/দীপ্ত নিউজ