ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় দুজন নিহত হয়েছেন। উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ীর সামনে মঙ্গলবার (৫ মে) দুপুরে হানিফ পরিবহনের চাঁপায় পথচারী দাদি ও নাতনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।
হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো–ব ১২–৩৬৭১) একটি বাস বেলা সাড়ে বারোটার দিকে দূর্ঘটনাস্থল দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় মহাসড়ক পারাপার অবস্থায় দাদি ও নাতীকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করেছে। পাশাপাশি ঘাতক হানিফ পরিবহনটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।