বুধবার, জুন ৩, ২০২৬
বুধবার, জুন ৩, ২০২৬

বরগুনায় সেফটি ট্রাঙ্কের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরগুনার আমতলীতে একটি নবনির্মিত ভবনের সেফটি ট্রাঙ্কের সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার একে স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনজাহিদুল হাওলাদার (৩৫) ও জাফর হাওলাদার (৫০)

নিহত জাহিদুল হাওলাদারের বাড়ি উপজেলার হলদিয়া গ্রামে। তিনি আজিজ হাওলাদারের ছেলে। অপর নিহত জাফর হাওলাদারের বাড়ি বেতমোর গ্রামে। তিনি ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ইউসুফ আলীর নির্মাণাধীন ভবনের সেফটি ট্রাঙ্কের সেন্টারিং খুলতে বুধবার সকালে শ্রমিকরা কাজ শুরু করেন। এ সময় প্রথমে জাহিদুল হাওলাদার ট্রাঙ্কের ভেতরে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি চিৎকার শুরু করেন। তাকে উদ্ধার করতে জাফর হাওলাদার ট্রাঙ্কের ভেতরে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ট্রাঙ্কের ভেতরের বিষাক্ত গ্যাস নিষ্ক্রিয় করে এবং ট্রাঙ্কের মুখ ভেঙে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহ্ আলী‌/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More