শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরগুনায় রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বরগুনা–ফুলঝুরি সেই রাস্তাটি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় ফুলতলা এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। এই এলাকায় ১৫ টি প্রাথমিক বিদ্যালয়, দশটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। সে সকল বিদ্যালয় শিক্ষার্থীদের আসা–যাওয়া করতে চরম ভোগান্তিতে পরতে হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। যা এখন অনুপযোগী হয়ে পড়েছে। ২০০৭ সালে সিডরের পরে রাস্তাটি মেরামত করা হয়েছে। কিছুদিন পরেই রাস্তাটি ভাঙতে শুরু হয়। রাস্তার দুইপাশে ইট ভাটা রয়েছে। ইট বোঝাই করে প্রতিদিন বড় বড় ট্রাক্টর, ট্রলি, টমটম চলাচল করে নষ্ট করে ফেলেছে। যার ফল হিসেবে ভোগান্তি পড়েছে সাধারণ মানুষ।

মানববন্ধনে এলাকাবাসী দাবি করে বলেন, সামনের বর্ষায় এসব গর্তে পানি জমা হয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটতে পারে। কোন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হতে পারে। তাই বরগুনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।

 

শাহ্ আলী/এমি/দীপ্ত নিউজ