শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ‘ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় বরগুনা শিল্পকলা একাডেমী সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার আব্দুস সালাম ও বিশ্বজিৎ কুমার দেব, জেলা মৎস্য কর্মকর্তারা।

বরগুনা জেলায় চাহিদার চেয়ে মৎস্য উৎপাদন উদ্বৃত্ত রয়েছে। এ জেলায় মাছের মোট উৎপাদন ১ লাখ ১২ হাজার ৩শ ৩৭ মেট্রিক টন। ইলিশের মোট উৎপাদন ৭৬ হাজার ৩ শ ৯৯ মেট্রিক টন। মাছের মোট চাহিদা ২৬ হাজার ৯ শ ৩৭ মেট্রিক টন। উদ্বৃত্ত ৮৫ হাজার ৪শ ৫৯ মেট্রিক টন।

 

শায়লা/ দীপ্ত নিউজ