শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বন্যার উন্নতি, সিলেটে খুলল পর্যটনকেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্যার উন্নতি, সিলেটে খুলল পর্যটনকেন্দ্র

দর্শনার্থীদের জন্য শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে জাফলং ও রাতারগুল পর্যটন স্পট।

রবিবার (২৩ জুন) থেকে পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন এবং আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে উপজেলা পর্যটন কমিটি জাফলং ট্যুরিস্ট স্পট চালু করার সিদ্ধান্ত নেয়।

পাশাপাশি, জাফলং পর্যটন স্পটে নৌ–চলাচলের রুটে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় সব বোট মালিক, নৌ–চালক ও মাঝিদেরকে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

জাফলংয়ে পিয়াইন নদীর পানির গভীরতা ও স্রোত বিবেচনা করে সাঁতার জানেন না এবং ১২ বছরের কম বয়সীদের নিয়ে ট্যুরিস্ট স্পটে নৌকায় চলাচল করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশকে পর্যটন স্পটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্য বলা হয়েছে। উল্লিখিত শর্তসাপেক্ষ সবকটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে শুক্র (২১ জুন) ও শনিবার (২২ জুন) দুই দফায় জাফলং ট্যুরিস্ট স্পট সরেজমিনে পরিদর্শন করে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি একটি টিম।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘গোয়াইনঘাট উপজেলার সবকটি পর্যটনকেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধি দল কয়েক দফা পরিদর্শন করেন।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুন) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের নির্দেশে বন্যা পরিস্থিতির কারণে জেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়।

তার আগে, গত ৩০ মে বন্যা পরিস্থিতির জন্য প্রথম দফায় পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছিল ইউএনও ও ‍উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়কগণ। পরবর্তীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে শুক্রবার (৭ জুন) পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ