শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বন্ধুর সাথে দেখা করতে বের হয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্ধুর সাথে দেখা করতে বের হয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ফেনী শহরের রামপুর এলাকায় বন্ধুর সাথে দেখা করতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

আদালত সূত্র জানায়, রবিবার (১১ জুন) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে ২২ ধারায় নির্যাতনের শিকার ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে বন্ধুর সাথে দেখা করতে ওই ছাত্রী বাসা থেকে বের হয়। পশ্চিম উকিলপাড়া ভাইটাল রিচার্স–১ ইউনিটের সামনে থেকে তাকে প্রলোভনে ফেলে বন্ধু মিশু নামে এক যুবক সিএনজি অটোরিক্সায় তুলে নেয়। সেখান থেকে রামপুর মসজিদ সংলগ্ন জাহানারা ম্যানশনের তৃতীয় তলার একটি বাসায় নিয়ে যায়। সেখানে মিশু তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই বাসা থেকে বের হয়ে ছাত্রীটি তার পরিবারকে বিষয়টি জানায়।

পরে এ ঘটনায় মিশু এবং ওই বাসার বাসিন্দা আয়েশা আক্তারকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে নির্যাতিতার পরিবার।

মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস মোহাম্মদ জানান, মামলা দায়েরের পর পুলিশ আয়েশাকে গ্রেফতার করেছে। প্রধান আসামি মিশুর পরিচয় শনাক্ত ও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ