শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

বড় লিডের পথে শান্তরা, গল টেস্টের ভাগ্যে কি ড্র?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড় লিডের পথে শান্তরা, গল টেস্টের ভাগ্যে কি ড্র?

গল টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ১৮৭ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। হাতে আছে আর একটি দিন। চমকপ্রদ জায়গায় দাঁড়িয়ে থামা ম্যাচের ভাগ্যে কি আছে তা এখনো পরিস্কার নয়। জিততে পারে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা। আবার ম্যাচটি ড্রও হতে পারে।

দেশের বাইরে টেস্টে একাদশে জায়গা পাওয়া যেন স্বপ্নের মতো নাঈম হাসানের জন্য। তবে গলে সে স্বপ্ন বাস্তবতায় রূপ নিয়েছে। মেহেদী হাসান মিরাজের অসুস্থতায় একাদশে সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। বিদেশের মাটিতে প্রথম টেস্টেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ পাঁচ উইকেট। ১২১ রান খরচায় ৫ উইকেট শিকার করে, স্বাগতিকদের থামিয়ে দেন ৪৮৫ রানে। তাতে প্রথম ইনিংসে ১০ রানের লিড নেয় বাংলাদেশ।

লঙ্কানদের চতুর্থ দিনের শুরু হয় ৪ উইকেটে ৩৬৮ রানে। স্কোর বোর্ডে আরো ১১৭ রান যোগ করতে শেষ ছয় উইকেট হারায় তারা।

এগিয়ে থেকে ব্যাট হাতে শুরু আবারো ইনিংস শুরু করাটা সফরকারিদের জন্য বিরাট এক সুযোগ। কিন্তু হতাশ করেছেন এনামুল হক বিজয়। দুই ইনিংসেই ভালো শুরু পেয়েও রানে পরিণত করতে পারেননি। মুমিনুল হকও ১৪ রানে ফিরে যান টপ এজ হয়ে শর্ট পয়েন্টে ধরা পড়ে।

দিনের শেষভাগে দাপট দেখিয়েছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। সাদমানের চোখধাঁধানো ৭৬ রানের ইনিংসে, চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে টাইগাররা। শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন ২২ রানে।

মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ