Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি! নিরাপত্তায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
জাতীয়

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টলভাড়া সম্পূর্ণ ফ্রি

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টলভাড়া সম্পূর্ণ ফ্রি
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে বাংলা একাডেমিতে বইমেলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

পাঁচ দিন পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি–র শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমি–র মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং প্রকাশক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় বাংলা একাডেমি–র মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। পরে প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গৃহীত সিদ্ধান্তগুলো হলো—

১) অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।

২) বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।

৩) ২০২৬ সালের বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক এর আগে স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একইদিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।

এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল বাংলা একাডেমি। তবে পবিত্র রমজান মাসের কারণে অমর একুশে বইমেলা ঈদের পরে করার দাবি জানিয়ে আসছিলেন প্রকাশকদের একাংশ। অন্যথায় বইমেলায় অংশ নেয়া সম্ভব হবে না বলেও ঘোষণা দেন তারা। এ বিষয়ে তারেক রহমান–এর হস্তক্ষেপও চেয়েছিলেন প্রকাশকদের একাংশ।