শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ফ্রান্সের বয়স ভিত্তিক দলে নতুন দায়িত্বে ফিরলেন অঁরি

আদীব জামাল
আদীব জামাল
ফ্রান্সের বয়স ভিত্তিক দলে নতুন দায়িত্বে ফিরলেন অঁরি

ফ্রান্সের বয়স ভিত্তিক দলের কোচ হলের দেশটির কিংবদন্তি সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি।

ফ্রান্সর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত যুবাদের দায়িত্বে থাকবেন অঁরি। আগামী বছর প্যারিসে হতে চলা অলিম্পিকেও তার অধীনে খেলবে ফরাসি যুবারা। ২০১৪ সালে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আর্সেনালের সাবেক এই স্ট্রাইকার।

কোচিং ক্যারিয়ারে প্রথমবার নিজ দেশের জাতীয় পর্যায়ের কোনো দলের দায়িত্ব পেলেন থিয়েরি অঁরি। ফ্রান্সের অনূর্ধ্ব–২১ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো কিংবদন্তি এই স্ট্রাইকারকে।

আর্সেনালের যুব দলের কোচের দায়িত্ব শুরু করার পর ২০১৬ সালে বেলজিয়ামের সহকারী কোচের দায়িত্ব পান ৪৬ বর্ষী অঁরি। পাশাপাশি স্কাই স্পোর্টসের বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন তিনি।

ফ্রান্সের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার অঁরি। ১৯৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০০৬ বিশ্বকাপে রানার্স আপ হওয়া দলের অংশ তিনি। ফ্রান্সের হয়ে শিরোপার স্বাদ পান ২০০০ ইউরো ও ২০০৩ কনফেডারেশনস কাপেও।

 

আল আমিন/ দীপ্ত সংবাদ