সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ফের গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কণ্ঠশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি ধারণের চেষ্টার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা করেন। আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান। ওই দিনই আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরে আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয় ডেমরা থানা পুলিশকে। ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, আদালতের জারি করা পরোয়ানা তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More