শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময়ে ৪ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময়ে ৪ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ফেনী সীমান্তে একই পরিবারের ৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার বাঁশপাদুয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

আটকরা হলেন- নোয়াখালীর হাতিয়ার চৌরাংগী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হরেন্দ কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল (৪৮), তার স্ত্রী সঙ্গীতা রাণী শীল (৪৩) এবং সন্তান নোবেল চন্দ্র শীল (২১) ও বর্ষা রাণী শীল (১৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী (৪ বিজিবি) ব্যাটালিয়ন টহল দল সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একই পরিবারের ৪ জনকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বাংলাদেশি মানবপাচারকারী পরশুরাম উপজেলার বাশঁপাদুয়া গ্রামের নুরুল করিমের ছেলে মো. হাসান (৩০) ও উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. আলী আহমেদ সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। হাসান বিজিবি অবস্থান দেখে পালিয়ে যায়।

এদিকে, বিজিবি আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম মডেল থানায় সোপর্দ করে।

বিজিবি ফেনীর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী (৪ বিজিবি) ব্যাটালিয়ন কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

মামুন/ইএ/এজে/দীপ্ত সংবাদ