মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা শহরে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ঢাকা শহরে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

শুনানিতে অংশ নেয়া অন্য আইনজীবীরা হলেন—মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মন্ডল, মো. মোরশেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলা উদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ, শাম্মী আক্তার ও জামিয়া আক্তার শরীফ।

এর আগে, ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা হকারদের বরাদ্দ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান।

রিটকারী আইনজীবী মো. সোহেবুজ্জামান সাংবাদিকদের বলেন, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা এবং ফুটপাত বরাদ্দ দেয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এতে সাধারণ মানুষের ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা খর্ব হচ্ছে এবং রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ৩৭ ধারায় স্পষ্ট বলা আছে যে রাস্তার উভয় পাশে অন্তত ১০ মিটার জায়গা ফাঁকা রাখতে হবে। কিন্তু নীতিমালা করে হকারদের ফুটপাত বরাদ্দ দেয়ার মাধ্যমে এই আইনের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ও চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এই রিট করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More