
ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরকারীরা রাজনৈতিক কর্মী: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। তবে, তারা কোন দলের কর্মী সেই বিষয়ে তদন্তের পর জানানো হবে বলেও জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিকাণ্ডে যারা সর্বস্বান্ত হয়েছেন, প্রধানমন্ত্রী সবসময় তাদের জন্য চিন্তাভাবনা করছেন। ব্যবস্থা নিচ্ছেন। আপনারা এ-ও দেখেছেন বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৪টা গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে গাড়িগুলো আগুন নেভাবে সেগুলো ভাঙচুর করা হলো। ভিডিওর মাধ্যমে আমরা সন্দেহভাজনদের চিহ্নিত করে আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’
এমি/দীপ্ত





