দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭
আগুনে জ্বলছে অ্যাম্বুলেন্স (ছবি: সংগৃহীত)।

ঢাকা–খুলনা মহাসড়কের ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

শনিবার (২৪ জুন) শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে অ্যাম্বুলেন্সটির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে কোনো কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ৭ জন নিহত হয়। আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাঙ্গা স্টেশনের সাব–অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

 

আফ/দীপ্ত নিউজ