শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান, ঈদ জামাত সকাল ৯টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান, ঈদ জামাত সকাল ৯টায়

লক্ষাধিক মুসল্লির ঈদুল ফিতরের জামাতের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গোর–এ–শহীদ বড় ময়দান।

সাড়ে ২২ একর জমির এই ঈদগাহে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৯টায়। ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. মাহফুজুর রহমান। তিনি মাদরাসা আননুজুম’র প্রধান।

ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে মিনারের সংস্কার, রং করা, ধোয়া–মুছা, মাটি ভরাট, শতাধিক মাইক স্থাপন, ওয়াস টাওয়ার, পুলিশ কন্ট্রোল রুম, ওজুখানা, অস্থায়ী টয়লেটসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, ঈদগাহ মাঠের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির ব্যবস্থা থাকবে এবং মাঠে সাদা পোশাকে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত থাকবেন। মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে ৪টি বড় পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসন, পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলে ঈদগাহের মিনার সংস্কার এবং মাঠের পরিচর্যা কাজ সম্পন্ন করেছে। রংপুর বিভাগের আটটি জেলার মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করতে আসবেন।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে দিনাজপুরের গোর–এ–শহীদ বড় ময়দান মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

 

এসএ