শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। এপার বাংলায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘প্রিন্স অব কলকাতা।’

শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের সাবেক অধিনায়ক। এসময় তার সঙ্গে স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকায় আসেন সৌরভ গাঙ্গুলি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, তা সম্পর্কে জানতে চাইলে প্রশংসা করে সৌরভ বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ফেভারিট মানুষ। অসাধারণ মানুষ। কোনো কাজে আসিনি। এমনি দেখা করলাম।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেট নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। তিনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, সারা বাংলাদেশের মানুষের কথা ভাবতে হয়। তারপরেও খেলাধুলোয় খুব আগ্রহ।’

আল/দীপ্ত

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।