শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন তামিম ইকবাল। হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণ দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই গণভবনে ডাক পেলেন তিনি। এরপর থেকেই ক্রিকেটপাড়ার মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তামিমের অবসর।

বৃহস্পতিবার (৭ জুন) চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। সংবাদ সম্মেলনে বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

তামিমের অবসর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি–ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত।

বৃহস্পতিবার তামিমের আকস্মিক অবসরের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাতেই জরুরি বৈঠক ডেকে তামিমের অবসর প্রসঙ্গে আলোচনা করেছে বোর্ড। বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অবসর ভেঙে দলে ফেরার জন্য তাকে অনুরোধ করবে বিসিবি।

এসএ/দীপ্ত নিউজ