শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের অনুষ্ঠিত রাজশাহী বিভাগের নির্বাচিত জন–প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে বিভাগের ৮টি জেলার ২৩টি উপজেলার ৬৯ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেন।

স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে শপথ বাক্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার বক্তব্যে নির্বাচিত জন প্রতিনিধিদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকারকে সহযোগিতা ও জনগনের সবসময় পাশে থাকার কথা জানান। নির্বাচিত জনপ্রতিনিধিরা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ করায় সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সবসময় এলাকার জনগনের পাশে থেকে উন্নয়ন করার প্রতিশ্রুতি প্রদান করেন।

নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে এসময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার অনির্বান চাকমাসহ প্রশাসানের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আদনান /আল / দীপ্ত সংবাদ