শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

প্রথমবার ডাকসু নির্বাচন ইতিহাসে লড়বেন স্বামী-স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমবার ডাকসু নির্বাচন ইতিহাসে লড়বেন স্বামী-স্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেলে সবচেয়ে বড় চমক ছিল স্বামী–স্ত্রী একই প্যানেলে প্রার্থী হওয়া।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঘোষিত তালিকা অনুযায়ী, কমনরুম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উম্মে সালমা এবং সাধারণ সদস্য (এজিএস) পদে লড়ছেন তার স্বামী রায়হান উদ্দিন। তারা দুজনই বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

উম্মে সালমা গণমাধ্যমকে বলেন, আমি ক্যাম্পাসে নারীদের উন্নয়নে অনেক দিন থেকে কাজ করে আসছি। ডাকসু নির্বাচনের জন্য যখন প্যানেল খুঁজছিলাম তখন শিবির আমাকে তাদের প্যানেলে নেয়।

তিনি আরও বলেন, অনেকে ভাবছেন আমি শিবির বা ছাত্রী সংস্থার পদধারী কেউ না হয়েও শিবির প্যানেলে কিভাবে? আমি যখন কমনরুম সম্পাদক পদে নির্বাচন করার ঘোষণা দিই, তখন বিভিন্ন আনুষঙ্গিক প্রয়োজনে একটি প্যানেল প্রয়োজন। সেই হিসেবে আমার শিবির প্যানেলে আসা।

এর আগে, ঢাবি ইতিহাসে স্বামী–স্ত্রীর একসঙ্গে ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার নজির নেই। প্যানেলে স্বামী–স্ত্রীর অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে শুরু হয়েছে আলোচনা।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।