শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রতিদিন সচিবালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রতিদিন সচিবালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (২৯ মে) থেকে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

বুধবার (২৮ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরামের কো–চেয়ারম্যান মো. বাদিউল কবীর।

তিনি বলেছেন বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করবেন তারা।

কবীর বলেন, “এই কালো আইন সম্পূর্ণভাবে প্রত্যাহারের ক্ষেত্রে মোটামুটি একটা সবুজ সংকেত পেয়েছি। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে উপদেষ্টারা এটা নিয়ে কথা বলবেন। আন্দোলনের ফসল হিসাবে আমাদের দাবি নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। আজকে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সচিব মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলেছেন। উনারা পরিষ্কার করে কিছু না বললেও আমাদের বুঝতে বাকি নেই।

“এই পরিস্থিতিতে আমরা আগামীকাল থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করব। হাসপাতালসহ অন্যান্য জরুরি সেবার ক্ষেত্রে প্রয়োজনে আরও কম সময় কর্মবিরতি চলবে।”

আল