শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

প্রতিদিন বেদানা খেলে কী হয়

dadmin
dadmin
প্রকাশ:
প্রতিদিন বেদানা খেলে কী হয়

প্রতিটা ফলেরই উপকারিতা আলাদা আলাদা। বিভিন্ন ফলের মধ্যে স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী বেদানা। বিশেষজ্ঞরা জানান, হৃৎপিণ্ড সুস্থ রেখে হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই ফল। একই সঙ্গে চুলের জন্যও দারুণ উপকারী বেদানা। প্রতিদিনের খাবারের তালিকায় এই ফল রাখলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে বেদানা। এতে প্রচুর পরিমাণে অ্য়ান্টিঅক্সিডেন্টস এবং ফ্ল্যাভনয়েডস রয়েছ যা প্রস্টেট ক্যানসার, স্তন ক্যানসার, ফুসফুসের ক্যানসার এবং কোলন ক্যানসারের ঝুঁকি কমায়। শরীরে ক্যানসারের কোষগুলি ধ্বংস করতে সাহায্য করে এই ফল।

২. বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। উপকারী এই উপাদান শরীরের বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে সাহায্য করে।

৩. হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে বেদানা। এতে থাকা পলিফেনলস রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রতিদিনের খাদ্যতালিকায় বেদানা রাখলে বিভিন্ন প্রকার হৃদরোগ দূরে থাকে।

৪. ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী বেদানা। প্রতিদিন বেদানার রস খেলে টাইপ টু ডায়াবিটিসের ঝুঁকি কমে। ওজন নিয়ন্ত্রণে রাখে। রক্তে শর্করার মাত্রাও সঠিক রাখতে সাহায্য করে।

৫. কিডনিতে পাথর জমার সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে বেদানা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাদ্য তালিকায় বেদানা রাখলে এতে থাকা উপকারী উপাদান কিডনিতে পাথর জমার সমস্যা প্রতিরোধ করে।

৬. রক্তে ক্ষতিকর কোলেস্টেরল জমতে দেয় না বেদানা। নিয়মিত বেদানা খেলে রক্তে কোলেস্টেরল জমতে দেয় না। এর ফলে হৃদরোগ, স্ট্রোকের মতো ঝুঁকি প্রতিরোধ করে।

৭. মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে বেদানা। বিশেষজ্ঞরা বলছেন, মস্তিষ্কের জন্য দারুণ উপকারী বেদানা। অ্যালঝাইমার্স, পারকিনসনের মতো রোগকে দূরে রাখে উপকারী এই ফল। এছাড়াও বিভিন্ন প্রকার মানসিক রোগকে দূরে রাখে।

৮. বেদানায় থাকায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান প্রদাহ দূর করতে সাহায্য করে । হৃদরোগ, টাইপ টু ডায়াবেটিস, ক্যানসার, অ্যালঝাইমার্সের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ফল।