শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

প্রকাশ্যে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রকাশ্যে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির
জবি শিবির সভাপতি ইকবাল হোসেন (বামে) এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির (বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির)।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ‘ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘ নামে এক ফেসবুক পেজে প্রচার সম্পাদক পরিচয়ে মো. ইব্রাহীম আলী সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতির দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয় ২০১৫–১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন। সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুল ইসলাম। প্রচার সম্পাদক রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মো. ইব্রাহীম আলী।

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।