রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টাল ভোট দিয়ে ছবি-ভিডিও শেয়ার করলেই এনআইডি ব্লক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পোস্টাল ব্যালটে ভোটদানের পর ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সংশ্লিষ্ট বার্তায় বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বার্তায় আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিকমাধ্যমে পোস্টাল ভোটের যে কোনো ধরনের পোস্ট দেয়া বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More