শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

পোল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাজধানী ওয়ারসর কাছে একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিডজেলস্কি জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় অন্তত সাতজন আহত ও পাঁচজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিমান ঘাঁটিটি রাজধানী ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রান্নো গ্রামে অবস্থিত।

বার্তাসংস্থা এএফপিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা জোয়ানা উইলোচা জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়।

পোলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি সেসনা ২০০৮ মডেলের।

স্থানীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, দুর্ঘটনা ঘটেছে ক্রান্নো বিমান ঘাঁটিতে। এ ছাড়া তারা ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র মনিকা নোকাওস্কা–ব্রিন্ডা জানিয়েছে, বিমানটিও বৈরি আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

 

আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।