শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পোল্ট্রি খামার থেকে মাদকসহ যুবক গ্রেপ্তার

আদীব জামাল
আদীব জামাল
পোল্ট্রি খামার থেকে মাদকসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে রাহাদুল ইসলাম (২১) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে দুই কেজি তিন শত গ্রাম গাঁজা ও চার বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে কবিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড ঘোষবাগ এলাকার ইসমাইল পোল্ট্রি খামার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রাহাদুল ইসলাম উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মহিষ ওয়ালা হাবিবের বাড়ির মামুন মিয়ার ছেলে। সে ইসমাইল পোল্ট্রি খামারে চাকরি করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরগি খামারে চাকরির করার আড়ালে রাহাদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়–বিক্রির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বৃহস্পতিবার সকালে ওই খামারে অভিযান চালিয়ে প্রথমে রাহাদুলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুই কেজি তিন শত গ্রাম গাঁজা ও চার বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি একজন মাদক কারবারি। অনেকদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছিলো। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ