শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পেয়ারা খাওয়াকে কেন্দ্র করে ১৫টি বাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পেয়ারা খাওয়াকে কেন্দ্র করে ১৫টি বাড়ি ভাঙচুর
বাড়ি ভাঙচুর

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকালে সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে হীরাডাঙ্গা গ্রামের আবুল বাশার আলমের সমর্থকদের সাথে ইউপি সদস্য রাশেদুল ইসলাম ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে রাশেদুলের সমর্থক জাফিরুলের সাথে গাছের পেয়ারা খাওয়াকে কেন্দ্র করে আবুল বাশার আলমের সমর্থক আব্দুস সালামের মারামারি হয়। এরই জের ধরে শনিবার সকালে আলম’র সমর্থকরা রাশেদুলের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় অন্তত ১৫ টি বাড়ি ঘর। লুট করা হয় হাস–মুরগী, নগদ টাকাসহ আসবাবপত্র।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাহরিয়ার আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।