শিরোনাম
ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পিরোজপুরে নারীর ক্ষমতায়নে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে নারীর ক্ষমতায়নে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

পিরোজপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় অপরাজিতা নেটওয়ার্ক পিরোজপুরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান।

সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান নাসিমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় অপরাজিতার সভাপতি প্রফেসর শাহ সাজেদা,

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পানভীন, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার প্রমুখ। এসময় সকল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন নারী নেত্রী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তরা আগামী জাতীয় সংসদসহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসনে নয় কমপক্ষে ৩৩ শতাংশ মনোনয়নে যে কোন দলে দলীয় পর্যায়ে প্রত্যাক্ষ অংশগ্রহণ নিশ্চিত চায় ।

 

এসএ/দীপ্ত নিউজ