দীপ্ত নিউজ
খেলা

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিশাল হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিশাল হার

বোর্ডার-গাভাস্কার ট্রফির এবারের সিরিজের প্রথম ম্যাচেই জয় পেল ভারত। পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

৫৩৪ রানের লক্ষে ৩ উইকেটে ১২ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিকরা। বুমরাহ ও সিরাজের পেস তোপে দ্বিতীয় ইনিংসে ২৩৮ রানে থামে অজিরা। ট্রাভিস হেড ৮৯, মিচেল মার্শ ৪৭ এবং অ্যালেক্স ক্যারি করেন ৩৬ রান। বুমরাহ ও সিরাজ দুইজনই অজিদের দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট পান। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে গেল মেন ইন ব্লুরা। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেটি হবে দিবা-রাত্রি ম্যাচ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।