দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান

 

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌছেছে।

শুক্রবার (৩ নভেম্বর) ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

পাকশি হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সান্যাল জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। ৬ষ্ঠ চালানের গাড়ি বহর ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আনার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল। নিরাপত্তার জন্য ভোর থেকে প্রকল্প এলাকায় পৌছানো পর্যন্ত পাবনা–নাটোর–কুষ্টিয়া মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। জ্বালানির চলান প্রকল্প এলাকায় পৌঁছানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ২৯ সেপ্টেম্বর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান, ৬ অক্টোবর দ্বিতীয়, ১৩ অক্টোবর তৃতীয়, ২০ অক্টোবর চতুর্থ ও ২৭ অক্টোবর পঞ্চম চালান ও আজ ৩ নভেম্বর ৬ষ্ঠ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

 

এসএ/দীপ্ত নিউজ