শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

পাবনায় স্বর্ণের চেন ছিনতাই, আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় স্বর্ণের চেন ছিনতাই, আটক ৪

 

পাবনা সদর উপজেলার টেবুনিয়া রেল স্টেশন এলাকায় ইজিবাইকের যাত্রীসেজে স্বর্ণের চেন ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে আইনগত পক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ নবেম্বর) রাতে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

আটককৃত হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলা নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী রুবিনা ওরফে রোজিনা খাতুন(৪০), মহারাজ মিয়ার স্ত্রী হালিমা বেগম(৩৫), রুবেলের স্ত্রী নিপা খাতুন(২৫) ও মাসুদ মিয়ার স্ত্রী রুহেলা ওরফে রোহেলা বেগম(২২)।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, বৃহস্পতিবার রাতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা ও তার স্বামী জুলহাস খান টেবুনিয়া রেলস্টেশনে নেমে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ইজিবাইকে ওঠেন। সে সময় ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে একই ইজিবাইকে উঠে। পথিমধ্যে তারা অসুস্থতার ভান করে ফাতেমা গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। সে সময় ফাতেমা বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

ওসি আরও জানান, ছিনতাইকারীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলাতে বাস, ট্রেন ও পরিবহনে ছিনতাই ও চুরির কাজ করে আসছেন। তাদের নামে দেশের বিভিন্ন থানাতে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতায়ের ঘটনা শিকার করেছে।

 

এসএ/দীপ্ত নিউজ