শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

পাবনার চাটমোহর উপজেলায় লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) নামের এক প্রবাসীর স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত লাবনী খাতুন ও রিয়াদ হোসেন দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী–সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। কে বা কারা তাদের এভাবে হত্যা করা হয়েছে সেটা প্রশাসন ভালো বলতে পারবেন।

স্থানীয় মেম্বার মো.নান্নু বলেন, ধারণা করা হচ্ছে কেউ টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মহিলা মরদেহ রান্না ঘরে পড়েছিল এবং ছেলেটির মরদেহ পাশের এক গাছ ঝুলছিল।

চাটমোহর থানার ওসি সেলিম রেজা বলেন, আমরা এই মুহুর্তে ঘটনাস্থলে আছি। আমাদের কাজ চলমান আছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন: সীমান্তে হত্যাকান্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন

 

এসএ/দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।