শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

পানিবাহিত রোগ থেকে শিশুদের নিরাপদ রাখুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পানিবাহিত রোগ থেকে শিশুদের নিরাপদ রাখুন
পানিবাহিত রোগ

বর্ষা মৌসুমে টাইফয়েড, কলেরাসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সাথে রয়েছে ডেঙ্গুর প্রকোপ। সচেতনতার অভাবেই এসব রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বিশেষ যত্ন রাখার পাশাপাশি জরুরি কিছু লক্ষণ বুঝে দ্রুত শিশুকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

হাসপাতালে ভর্তি হওয়া প্রতিটি শিশুর ভিন্ন ভিন্ন গল্প। হালকা জ্বর ঠান্ডা কাশি থেকেই গুরুত্বর অসুখে ভুগতে হচ্ছে তাদের।

বর্ষার এই মৌসুমে রাস্তাঘাটে নোংরা পানি জমে থাকার কারণে সৃষ্টি হতে পারে অসুখ। এ ছাড়া পরিচ্ছন্নতার অভাবও অসুখের অন্যতম কারণ। ঠান্ডা, কাশি, জ্বর, গলা ব্যাথা কিংবা ডায়রিয়াজনিত রোগ থেকে রক্ষা করতে চাইলে প্রথমে বৃষ্টির পানি থেকে সর্তক থাকতে হবে । ঠান্ডা, কাশি হলে প্যারাসিটামল এবং তরল খাবার খেতে হবে। এছাড়াও ভিটামিন ‘সি‘ সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় অর্ন্তভুক্ত করতে হবে।

বর্ষার এই মৌসুমে মশা–মাছির উপদ্রব বাড়ে তাই খাবার ভালোভাবে ঢেকে রাখতে হবে। যাতে খাবারের উপর মশা–মাছি বসে জীবাণু ছড়াতে না পারে। সকলভাবেই এই মৌসুমে সচেতন থাকার চেষ্টা করতে হবে।

 

পূর্ণ/ দীপ্ত নিউজ