শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় গণনা হলো আট কোটি ২৩ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাগলা মসজিদে ৩ ঘণ্টায় গণনা হলো আট কোটি ২৩ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ৩ ঘণ্টায় গণনা হলো ৮ কোটি ২৩ লাখ টাকা। দুপুরের বিরতির পরে বিরতিহীন চলবে গণনার কাজ৷

এবার পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া রেকর্ড ৩৫ বস্তা টাকা গণনা চলছে। ৩ ঘণ্টায় ৮ কোটি ২৩ লাখ টাকা গণনা করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ডিজিএম রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টায় দান বাক্সগুলো খোলা হয়। পরে টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তালার মেঝেতে এনে সকাল ৯টায় গণনার শুরু করা হয়। সেই হিসাবে ৩ ঘণ্টায় ৮ কোটি ২৩ লাখ টাকা গণনা করা হয়েছে।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক–শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা–কর্মাচারীসহ প্রায় পাঁচ শতাধিক জনের একটি দল এই ৩৫ বস্তা টাকা গণনার কাজে অংশ নিয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ায় লোহার ১০টি দান সিন্ধুকসহ অতিরিক্ত ৩টি টিনের বাক্স বাড়ানো হয়েছে।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানসহ বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।